ট্রাম্পের সঙ্গে কাইনি ওয়েস্টের সাক্ষাৎ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ০৩:১৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন র্যাপার কাইনি ওয়েস্ট। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। এই সময় কাইনি ওয়েস্ট গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান লেখা টুপি পরে আসেন। খবর ওয়াশিংটন পোস্টের
 
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাইনি ওয়েস্ট উত্তর কোরিয়া, কারাগার সংস্কার এবং সহিংসতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে ফুটবল খেলোয়াড় জিম ব্রাউন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার উপস্থিত ছিলেন।
 
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা সেই যুদ্ধ থামাতে সক্ষম হয়েছি। লাখ লাখ মানুষের জীবন বেঁচে গেছে। তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে বলেছিলেন, উত্তর কোরিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা’। এরপর ওয়েস্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সেই বড় সমস্যার সমাধান করেছে। তিনি উত্তর কোরিয়াকে পছন্দ করেন বলে উল্লেখ করেন।
 
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ওয়েস্ট যে কোনো সময় তার পক্ষে কথা বলবেন। কিম কারদাশিয়ানের স্বামী র্যাপার ওয়েস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের কাজের প্রশংসা করেন। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ওয়েস্টকে খোশ মেজাজে দেখা যায়। তাদের বৈঠক নিয়ে মার্কিন গণমাধ্যমে সমালোচনাও হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি