হবিগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১১:২৩
হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার সঈদপুর বাজারের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি বাস ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

ইত্তেফাক/এএম