খাসোগিকে হত্যার নির্দেশের অভিযোগ ভিত্তিহীন: সৌদি আরব

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১২:৩৩
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির বিরুদ্ধে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশের অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও মিথ্যা বলে’ অভিহিত করেন। 
 
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দেল আজিজ বিন সৌদ বিন নায়েফ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, ‘তার দেশ আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি শ্রদ্ধাশীল।’
 
ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি তার আসন্ন বিয়ের ব্যাপারে কিছু কাগজপত্র তোলার জন্য ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশ করার পর নিখোঁজ হন। তিনি সৌদি আরবের বর্তমান নীতিমালার কট্টর সমালোচক ছিলেন।
 
তুরস্কের পুলিশ ও বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি সৌদি দূতাবাসে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে সৌদি আরব সকল অভিযোগ অস্বীকার করে আসছে। -বাসস
 
ইত্তেফাক/ জেআর