সিরাজগঞ্জে শহীদ পরিবার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:১৪
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের নিয়ে গণহত্যা অনুসন্ধান কমিটি আয়োজনে সিরাজগঞ্জে শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় পকাতা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে নিহত ও শহীদ পরিবারের সদস্যরা সম্মেলনে উপস্থিত হয়ে তাদের মনের কথা ব্যক্ত করেন।
 
সম্মেলনে গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে তাদের শহীদ পরিবারের মর্যাদা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে শহীদদের তালিকা প্রস্তুত, শহীদদের মর্যাদার দাবি এবং মুক্তিযুদ্ধে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সংগঠিত করা, গণহত্যার স্থান চিহ্নিত করার জন্যই আজকের সম্মেলন। গণহত্যা অনুসন্ধান কমিটি সেই লক্ষ্য নিয়ে কাজ করছে।
 
সিরাজগঞ্জ থেকে কাজ শুরু হয়েছে আগামীতে সারাদেশে এর কার্যক্রম ছড়িয়ে পরবে বলেও মনে করেন তিনি।
 
মুক্তিযোদ্ধা আশরাফুল ইমলাম চৌধুরী জগলু ও নবকুমার কর্মকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- শহীদ পরিবারের সদস্য ও শহীদ আবুল কালাম আজাদের দুই বোন, শহীদ ইঞ্জিনিয়ার আহসান হাবীবের ছোট ভাই, আব্দুস সোবহানের ছেলে, জেলার সকল স্তরের মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ