‘কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের প্রস্তুতি’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের মতো জামালপুরে শনিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
এ উপলক্ষে সকালে জামালপুর বকুলতলা থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিবসটি তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীন। একই সময় ইসলামপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী, ফায়ার সার্ভিসের মহড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল।
ইত্তেফাক/জেডএইচ
