রংপুরের বদরগঞ্জে মাদক মামলার আসামি ওয়াজেদ আলিকে (৩৫) হাতকড়া পরা অবস্থায় ব্যাটারিচালিত অটোতে করে রংপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ডালিয়া নামক ব্রিজের কাছে পুলিশের হাত থেকে ছুটে পালিয়ে যায় সে।
শনিবার (১৩অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা ডালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে আধা কি.মি. দুরে একটি ধানক্ষেত থেকে তাকে আটক করে। ওয়াজেদ আলি উপজেলার মধুপুর ইউপির বোর্ডঘর এলাকার আবু হোসেনের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান হাতকড়া পরা অবস্থায় মাদক ব্যবসায়ীর পলায়নের ঘটনাটি স্বীকার করে জানান, অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
