মার্কিন দূতের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাবে তালেবান

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০২:২১
আফগানিস্তান শান্তি আলোচনায় নতুন মার্কিন দূতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তালেবান। গতকাল শনিবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
 
তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য আফগান বংশোদভুত জালমে খলিলজাদকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার কাতারে তালেবানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন খলিলজাদ।
 
তালেবান জানিয়েছে, বৈঠকে তারা আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। গতকাল শনিবার কাবুলে এসে পৌছান মার্কিন দূত। তিনি প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করে আলোচনার বিস্তারিত জানিয়েছেন। -রয়টার্স
 
ইত্তেফাক/আরকেজি