ঝিয়াওঝিং নামের বাচ্চা মেয়েটির বয়স মাত্র ৯ বছর। এই বয়সের বাচ্চাদের কাছে চিড়িয়াখানা কিংবা সাফারি পার্ক মানেই আনন্দের উপলক্ষ। যদিও চিড়িয়াখানায় যাওয়ার পর বাঘ কিংবা সিংহের মতো প্রাণীদের দেখলে মজা পাওয়ার বদলে ভয় পায় অধিকাংশ বাচ্চা।
তবে এদিন পূর্ব চীনের একটি সাফারি পার্কে পুঁচকে মেয়ে ঝিয়াওঝিং পুতুল খেলার খেলনা বানিয়ে ছিল একটি বাঘকে। মূলত এটি ছিল একটি বাঘ শাবক। সাইবেরিয়ান এই বাঘ শাবকটির সঙ্গে খেলতে শুরু করে শিশুটি। বাঘ শাবক হলেও তার মধ্যে যে বাঘেরই চরিত্র লুকিয়ে থাকবে এটিই স্বাভাবিক।
এ কারণে অনেকেই শিশুটির এমন কাণ্ড দেখে রীতিমতো আঁতকে উঠেছেন। কারণ যে কোনো আক্রমণ করে বসতে পারে বাঘ শাবকটি। চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝো’র ঐ সাফারি পার্কটিতে রক্ষীর কাজ ঝিয়াওঝিংয়ের বাবার। বাবার সঙ্গে প্রায়ই সাফারি পার্কে বেড়াতে আসে ঝিয়াওঝিং। কিন্তু শিশুটির বাঘ নিয়ে এভাবে খেলা করার বিষয়টি কারোর কাছেই সুবিধাজনক মনে হয়নি।-গ্লোবাল টাইমস
ইত্তেফাক/আরকেজি
