নাশকতা এড়াতে সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৬ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে, জামায়াতের এক জন ও মাদক মামলায় ৩ জন রয়েছে। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান,আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
