ফরিদপুরের মধুখালী থেবে ৭০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। রবিবার মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে এ সব ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার জয়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৯) এবং জলকারইতা গ্রামের সোবহান হোসেনের ছেলে সোহরাব হোসেন (২১)।
ফরিদপুর র্যাবের ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এবং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
