বালিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৪:৪৫
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শামুখখোলা গ্রাম থেকে খুনের চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবলু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, ইসলামপুর ইউনিয়নের শামুখখোলা বাজার থেকে রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খুনের চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে রাজবাড়ী আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি