কুড়িগ্রামের ফুলবাড়িতে ৩০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
রবিবার সকালে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি ও আজোয়াটারী গ্রামের মনির উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম (২৯) এবং তার সহযোগী একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (৩৭)।
এ ব্যাপারে ফুলবাড়ি থানার ডিউটি অফিসার এসআই মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
