পাংশায় ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৭
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে এগারো জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একশত চল্লিশ কেজি মাছ ও এক লাখ পচিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
 
পাংশা উপজেলা মৎর্স কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানান, রবিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এগারো জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/কেকে