‌সাভারে প্রতিবন্ধী শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:২৬
সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার জনঅংশগ্রহণের ভিত্তিতে সেভ দি চিলড্রেন এর কারিগরি সহায়তায় এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার-ভার্ক, হোপ প্রকল্পের সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
 
সভায় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিআর ম্যানেজমেন্ট কমিটির সদস্য মো. আবদুল্লাহ-আল জোবায়ের ও উপজেলা সমন্বয়কারী মো. মাসুদুর রশিদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিশু ফোরামের সদস্যবৃন্দ। 
 
অনুষ্ঠান পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার আসমা খানম। ২০১৬ সাল থেকে ভার্ক, হোপ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়গমন ও উপস্থিতি নিশ্চিতে সহায়ক উপকরণ বিতরণ করে আসছে।
 
ইত্তেফাক/এমআই