রাঙ্গামাটি শহরের শুকরছড়ি এলাকায় নবনির্মিত ১৩২ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র রবিবার সকালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু জাফর উপকেন্দ্রের সুইচ অন করে রাঙ্গামাটি শহরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করেন।
এসময় পাওয়ার গ্রিড কোম্পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেশি-বিদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটির শুরছড়িতে ৫ এককর জায়গায় বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই নতুন রাঙ্গামাটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করে। এই কাজে ব্যয় হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা।
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা জানান, ২০১৬ সালে এই রাঙ্গামাটি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়। এ বছর অক্টোবরের এই নির্মাণ কাজ শেষে হয়েছে। খুব সহসা এই বিদ্যুৎ উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই বিদ্যুৎ নির্মাণের ফলে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
IMG0
ইত্তেফাক/জেডএইচ
