পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সকল পূজামণ্ডপে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে নগদ অর্থ ও কাপড় বিতরণ করা হয়।
রবিবার উপজেলা জাতীয়পার্টি জেপি কার্যালয় দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা ফিরোজ রাব্বানী, উপজেলার জাতীয় পার্টি জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কৃষ্ণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ননী গোপাল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২৪টি পূজামণ্ডপে প্রায় লক্ষাধিক নগদ টাকা ও ২ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী দরিদ্রদের মধ্যে কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতীকে ভোট প্রদানে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করেন।
ইত্তেফাক/এমআই
