দিনাজপুরের চিরিরবন্দরে রবিবার সন্ধ্যা ছয়টায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম পুলক চন্দ্র দাস মানিক (৩০)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলা চৌমোহনী গ্রামের বকুল চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, পুলক চন্দ্র দাস মানিক বাইসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। তিনি দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজারের ক্যানেল ব্রিজ এলাকায় পৌছান। সেখানে রংপুরগামী একটি বিআরটিসি বাস পিছন থেকে তাকে পিষ্ট করে পালিয়ে যায়।
দশ মাইল হাইওয়ে থানার ওসি মো. জিএম শামসুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নুহু
