প্রয়াত মোসাদ্দেক হোসেনের স্মরণ সভায় খালিদ মাহমুদ এমপি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২৩:১০
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, খুব কম সংখ্যক মানুষ পৃথিবীতে অল্প সময়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে। মোসাদ্দেক হোসেন তাঁর কর্মদক্ষতায় অল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সকলকে ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে কাজ করার জন্যই তাকে বিরলের যুবসমাজ মনে রাখবে। 
 
রবিবার বিরল উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথা বলেন।
 
উপজেলা আওয়ামী যুুবলীগ সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং যূগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম অরু, যূগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাড. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, মহিলা লীগ সভাপতি কুলসুমা বেগম, কৃষক লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মো. কাইফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিলিপ চন্দ্র রায় প্রমূখ।
 
ইত্তেফাক/নুহু