পাইকগাছায় কপোতাক্ষের ভয়াবহ ভাঙনে মানচিত্র হতে বাদ হতে যাচ্ছে হরিঢালী ইউনিয়নের দরগা মহল গ্রাম। সেইসঙ্গে নদীগর্ভের গ্রাসে পড়তে যাচ্ছে খুলনা-পাইকগাছা মেইন রাস্তা, আকড়ঘাটা বাজার ও হাবিবনগর মাদ্রসা। ভাঙন রোধ করা না গেলে যে কোনো মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায়, যে উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটী খেয়াঘাট সংলগ্ন এলাকা হতে কপোতাক্ষের ভয়াবহ ভাঙন শুরু হয়ে তা কপিলমুনি ইউনিয়নের আকড়ঘাটা বাজার ছাড়িয়েছে। হুমকির মুখে পড়েছে ওয়াপদার বেড়িবাঁধ।
ইউপি সদস্য কুমারেশ দে জানান, সাবেক মেম্বর নির্মলের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পার্শ্ববর্তী পাখিমারা বিলে টিআরএম পদ্ধতি চালু করায় কপোতাক্ষে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। আর এ স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙনরোধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন স্থানীয় চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার।
ইত্তেফাক/নুহু
