মেট্রোরেলের কাজের জন্য আজ সোমবার রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে তিতাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হল- কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশিরউদ্দিন রোড, আনসার ক্যাম্প, মণিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাসানটেক ও এর আশপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের জন্য এ সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ইত্তেফাক/এমআই
