হিন্দুর মত দেখতে না হওয়ায় অনুষ্ঠানে ঢুকতে পেল না হিন্দু বিজ্ঞানী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:০০
হিন্দুর মত দেখতে না হওয়ায় ও হিন্দুদের নামের সঙ্গে মিল না থাকায় অনুষ্ঠানে ঢুকতে পেল না ভারতের এক হিন্দু বিজ্ঞানী ও তার বন্ধু। এমন অভিযোগ তুলেছেন গুজরাটের এক ব্যক্তি। 
 
ভুক্তভোগী ওই ব্যাক্তির নাম ড. করন জানি। তিনি আমেরিকার আটলান্টায় একজন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন।ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি তার টুইটারে বলেন, আটলান্টে শক্তি মন্দিরে 'গর্ব' অনুষ্ঠানে আমি আর আমার বন্ধু বেড়াতে যাই। কিন্তু গিয়ে পুরো হতবাক। ওই মন্দিরের 'গর্ব' অনুষ্ঠানের আয়োজক আমদের ভিতরে ঢুকতে দেয়নি। তাদের অভিযোগ, আমরা নাকি হিন্দুদের মত দেখতে না। আমাদের নামগুলোও নাকি হিন্দুদের নামের সঙ্গে মিল নেই।
 
তিনি আরও বলেন, আমি আমার এক বন্ধুকে প্রথমবারের মত ওই অনুষ্ঠান দেখাতে নিয়ে যাই। সে গুজরাটিদের 'গর্ব' অনুষ্ঠান দেখার জন্য অনেকদিন থেকে অনেক আগ্রহ নিয়ে ছিল। কিন্তু সেটি আর শেষমেশ হল না।
 
এছাড়াও করন জানি তার টুইটারে লিখেন, আমার বন্ধু যখন বলেন, তার শেষ নাম মুরদেশ্বর, আর প্রথম নাম কানাদা-মারাথি। তখন ওই অনুষ্ঠানের আয়োজক বলে, কানাদা কি? আপনারা 'ইসমাইলি'। এরপর তারা ওখানে আরও অনেকে জড়ো হয়ে আমাদেরকে ওই স্থান দ্রুত  ত্যাগ করতে বলে।  
 
এমন ঘটনায় সত্যি আমি অবাক হয়েছি বলে তিনি উল্লেখ করেন।
 
এমন ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতের সোশ্যাল মিডিয়াতে। অনেকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন এবং কড়া ভাষায় ওই আয়োজকদের সমালোচনা করছেন।
 
ইত্তেফাক/এসআর