জলবায়ু পরিবর্তন নিয়ে আগের অবস্থান থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন আসলে ভাওতাভাজি নয়। ২০১২ সালে ট্রাম্প এটিকে ‘চীনের তৈরি’ ভাওতাবাজি হিসেবে বর্ণনা করেছিলেন। হিন্দুস্তান টাইমস।
রবিবার সিবিএস নিউজকে দেয়া ৬০ মিনিটের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জলবায়ু পরিবর্তন হয়তো হচ্ছে। তবে এর উৎস সম্পর্কে আমি নিশ্চিত নই। এটি মানুষের সৃষ্টও হতে পারে।’
তবে জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রকে অসুবিধাজনক অবস্থায় ফেলতে চান না বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় কিছু ঘটছে। কিছু পরিবর্তন হচ্ছে। তবে এটা পুনরায় আবার আগের অবস্থানে ফিরে আসতে পারে। এটা ভাওতাবাজি নয়।’
তবে জলবায়ু পরিবর্তনে পেছনে অর্থ ব্যয় করতে মোটেই রাজি নন ট্রাম্প। তার ভাষায়, ‘এজন্য আমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করতে পারি না। মিলিয়ন মিলিয়ন চাকরি বন্ধ করে দিতে পারি না।’
২০১২ সালের নভেম্বর ট্রাম্প টু্ইটে বলেছিলেন, ‘বৈশ্বিক উষ্ণায়ন আসলে চীনের তৈরি ভাওতাবাজি। এর মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের উৎপাদিত পণ্যের বাজার নষ্ট করা।’
ইত্তেফাক/টিএস
