খুলনায় অস্ত্র গ্রেপ্তার ২

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৯:৩৩
খুলনায় দেশি তৈরি চারটি পাইপগানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।  
 
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর নয়াবাটি রেল ক্রসিং এলাকার সোহরাব বেপারীর ছেলে তপন বেপারি (৩০) ও নয়াবাটি মুন্সিবাড়ী এলাকার ইলিয়াস হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (২৩)। 
 
নগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার বি এম নুরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে