নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২০:১৯
রেলগেটে গেটম্যান না থাকায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় মকা হোসেন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সোমবার বিকাল পৌনে ৫টায় উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণ রেলগেট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মকা হোসেন নাটোর সদর উপজেলার তেলকুপি ঘাটের আশকর আলীর ছেলে।
 
নলডাঙ্গা থানা, স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল পৌনে ৫টার দিকে মকা হোসেন বাজার করতে মোটরসাইকেল যোগে বাসুদেবপুর হাটে আসছিল। এ সময় বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/বিএএফ