শেরপুরের ঝিনাইগাতীতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ধারা মামলায় রুমি আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ১৫অক্টোবর সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রুমি উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ভালুকা গ্রামের মরহুম সরকার খবির উদ্দিনের মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, রুমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছবি নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান বাদী হয়ে শেরপুর সিআর আমলী আদালতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে থানার ওসিকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ বলে সন্ধ্যা ৭টার দিকে থানা-পুলিশ রুমিকে গ্রেপ্তার করে।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
ইত্তেফাক/নূহু
