ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয়ের আশা বাড়ছে : সিএনএনের জরিপ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:২৭
 
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের আশা বাড়ছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ৪৬ ভাগ মার্কিনী। যদিও ৪৭ ভাগ মার্কিনী চান না। তবে আগের চেয়ে তার প্রতি সমর্থন বেড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।
 
গত মার্চ মাসে এক জরিপে ৫৪ ভাগ প্রাপ্তবয়স্ক জানিয়েছিলেন, তারা দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। সেই ধারণার পরিবর্তন ঘটেছে। পুরুষদের মধ্যে ৮ ভাগ এবং নিরপেক্ষ ভোটারদের মধ্যেও সমর্থনের হার বেড়েছে। মার্চে যা ছিল ৩৯ ভাগ, এখন সেই হার ৪৭ ভাগে দাঁড়িয়েছে। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের প্রতিও মানুষের আস্থা বেড়েছে। মার্চের ৩৭ ভাগ থেকে বেড়ে এখন ৪৬ ভাগে দাঁড়িয়েছে।
 
৭৪ ভাগ রিপাবলিকান এবং রিপাবলিকান সমর্থিত নিরপেক্ষ মার্কিনীরা মনে করেন, ২০২০ সালেও প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন ট্রাম্প। মার্কিনীরা মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে পারেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ