ফুলবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৩:৩৪
দিনাজপুরে চিরিরবন্দরের উচিতপুরে ট্রাক চাপায় পরেশ রায় (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত পরেশ রায় চিরিরবন্দরের ফুলপুর কুতুবপুর (বাগানপাড়া) গ্রামের ধীরেন রায়ের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পরেশ রায়ের মৃত্যু ঘটে। তবে ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
 
ওসি মো. হারেসুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত এলাকাবাসীকে চালককে দ্রুত গ্রেফতারসহ আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
ইত্তেফাক/এএম