গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ২০লাখ টাকার ক্ষতি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:০০
গোপালগঞ্জে আগুনে চারটি দোকান পুড়ে অন্তত ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম বলেন, ওই বাজারে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এক ঘণ্টা চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।
 
IMG0
 
এতে ইলিয়াস তালুকদারের মুদি, আজগর হোসেন মোল্লার টেইলারিং অ্যান্ড ফেব্রিক্স, আকবর হোসেন মোল্লার মোবাইল সার্ভিসিং দোকান ও গ্রাম ডাক্তার সঞ্জয় হালদারের চেম্বার পুড়ে অন্তত ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভিয়ে আমরা ওই বাজারের ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করতে পেড়েছি।
 
ইত্তেফাক/কেকে