ঈশ্বরদীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:২৬
পাবনা ঈশ্বরদীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার ঈশ্বরদীর জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- জয়নগর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আব্দুস ছালাম (২৮) ও টেবুনিয়া রামচন্দ্রপুরে মৃত মান্নান প্রমাণিকের ছেলে মো. পান্না (৩৬)।
 
র‌্যাব জানায়, র‌্যাবের বিশেষ একটি আভিযানিক দল ঈশ্বরদীর জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৮৭০ গ্রাম গাঁজাসহ আব্দুস ছালাম ও পান্নাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ