শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে চার দিন সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী শনিবার থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আবার চালু হবে।
পেট্রাপোল বন্দরের ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভারতে শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ছুটি শেষে শনিবার থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।
বেনাপোল কাস্টমস কার্গো অফিসার মোহাব্বত সোবহান জানান, আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে খালাশ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে তবে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝায় ট্রাক।
ইত্তেফাক/বিএএফ
