বরিশাল অফিস
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা দলিল লেখক রেজাউল করিম রিয়াজের হত্যাকারী মাসুম দফাদারকে দ্রুত গ্রেফতার ও ঘাতক স্ত্রী লিজার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার চরমোনাই ইউনিয়নবাসী ও সর্বস্তরের জনগণের ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়।
নিহত রিয়াজের ভাই মনিরুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফনি মির্জা, রিয়াজের বোন জাহেদা বেগম, আমিনুল ইসলাম মাসুম, মাইনুল ইসলাম রুবেল, ইউপি সদস্য জুয়েল প্রমুখ। এর আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে স্ত্রী লিজা ও তার পরকীয়া প্রেমিক মাসুম দফাদার ঘুমন্ত অবস্থায় রিয়াজকে জবাই ও কুপিয়ে হত্যা করে। পুলিশ রিয়াজের স্ত্রী লিজাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
