দৌড় দিয়ে মুখ থুবড়ে পড়লেন মন্ত্রী (ভিডিও)

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৬
ধুতি পরে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন। তাও আবার লুঙ্গির মতো করে পরে। তাতেই বিপদে পড়ে গেলেন তিনি। 
 
আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যান দক্ষিণ পশ্চিম ভারতের কর্ণাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা। এতে তিনি সামান্য চোট পেয়েছেন। তবে এখন ভালো আছেন। 
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিজয়া দশমী উপলক্ষে মহীশুরে আয়োজিত এক হাফ ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন কর্ণাটকের এই শিক্ষামন্ত্রী। পরনে তার ছিল সেখানকার ঐতিহ্যবাহী ধুতি। খানিকটা দৌড়নোর পরে তিনি মুখ থুবড়ে পড়া যান। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর মহীশুরে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে অনেক। 
ইত্তেফাক/জেডএইচ