সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৫ নেতাসহ গ্রেপ্তার ৫১

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৯:৩৭
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ