শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংগাবরনা ইউনিয়নের কর্ণঝোড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বাড়িতে মর্টারের সেচ পাম্পের পানিতে গরু গোসুল করাতে গেলে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে আব্দুল হালিম নিজের মর্টারের সেচ পাম্পের পানিতে গরু গোসল করাতে যান। এ সময় মর্টারের ছেড়া তার পানিতে পড়ে তিনি বিদ্যুৎতায়িত হন। পরে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক আব্দুল হালিম তিন কন্যার জনক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিছুর রহমান বলেন, ভর্তির আগেই তিনি মারা গেছেন।
ইত্তেফাক/কেকে
