পীরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২১:১৫
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সালমা বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলা সেনুয়া এলাকার লাছি নদীর ধার থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, সালমা বেগমের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে লাছি নদীর বাদ্দামনি ব্রিজের কাছে ওই গৃহবধূকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তার লাশ তুলে নদীর ধারে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি থানায় নিয়ে যায়।
 
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।
 
ইত্তেফাক/বিএএফ