কাউখালীতে মন্দিরে দুঃস্থ কল্যাণ সংস্থার অনুদান

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২১:৩৭
পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার (ডিকেএস) উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৮টি মন্দিরে অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই অনুদান দেওয়া হয়।
 
এ উপলক্ষে উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম.এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, জেপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, শংকর বসু, বাসুদেব বিশ্বাস, মনিন্দ্র নাথ মিস্ত্রী, মৃনাল দাস প্রমুখ। 
 
এ সময় অন্যান্যের মধ্যে যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা শেখ লিটন, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারণ সম্পাদক শিরিন বেগম, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব  শামীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক জয়দেব সমদ্দার, যুগ্ম-আহ্বায়ক আলী আজগর খান সুজন ছাড়াও সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতিকে ভোট প্রদানে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করেন।
 
ইত্তেফাক/জেডএইচ