সিলেটে চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন এল. কৃষ্ণমূর্তি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২১:৫৬
ভারত সরকারের অর্থায়নে চলমান তিনটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি। মঙ্গলবার প্রকল্পগুলোর কাজের অগ্রগতিরও খোঁজ খবর নেন সহকারী হাই কমিশনার।
 
প্রকল্পগুলো হচ্ছে- ধোপা দিঘী সংস্কার, চারাদিঘীরপাড়ে নির্মিতব্য স্কুল, চালিবন্দর শ্মশান ঘাট ও সুইপার কলোনি। এসময় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ছিলেন।
 
এর আগে সকালে নগরীর মাছিমপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। এ সময় সেখানে মনিপুরী সম্প্রদায়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরের উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ভারত সরকারকে কৃতজ্ঞতা জানান।
 
উন্নয়নে ভারত সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মেয়র আরিফ।
 
ইত্তেফাক/বিএএফ