‘কোনো অপরাধ না করায় উইঘুরের মুসলমানদের মুক্তি দেওয়া হয়েছে’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১১:৫১
 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, থাইল্যান্ডের কারাগার থেকে মালয়েশিয়ায় পালিয়ে এসে গ্রেফতার হওয়া উইঘুরের ১১ মুসলমানের কোনো অপরাধ প্রমাণ না পাওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।
 
এদিকে গত সপ্তাহে উইঘুরের এই ১১ মুসলমানকে দৃঢ়ভাবে বহিষ্কার করতে যাচ্ছিল চীন। এছাড়া তাদের তুরস্কে পাঠাতে মালয়েশিয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিল।
 
মালয়েশিয়ার জাতীয় সংসদে সোমবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যকালে মাহাথির বলেন, উইঘুরের মুসলমানরা এই দেশে কোনো অপরাধ করেননি। তাই তারা মুক্তি পেয়েছে।
 
উল্লেখ্য, তাদের মুক্তি দেওয়ার পর এই প্রথমবারের মতো দেশটির সরকারের কাছ থেকে এই বিষয়ে বক্তব্য পাওয়া গেল। উইঘুরের মুসলমানদের আইনজীবী বলেছেন, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া তাদের বিষয়টি মানবিক বিবেচনায় দেখেছে।-আল জাজিরা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ