সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২ কর্মী ও মাদক মামলার এক আসামিসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৫ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, জামায়াত-শিবিরের ২ কর্মী ও মাদক মামলার এক আসামিসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
