মদনে অগ্নিকাণ্ডে বসত ঘরসহ ২১ দোকান পুড়ে ছাই

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৯

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদন উপজেলার দেওয়ান বাজারে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বসত ঘরসহ ২১ দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ২০ দোকান ও একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।