সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বোরহানউদ্দিন উপজেলার মেঘনা-তেতুলিয়া নদীতে মা ইলিশ ধরার দায়ে ১৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে ২ বছর করে ও ৬ জনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে ৩ জনকে ৫ হাজার ও ১ জনের ১০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হল- গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ইউনুছ (২৮), একই ইউনিয়নের মৌলভীরহাট এলাকার চুন্নুর ছেলে নোমান (১২), সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জালু রাড়ীর ছেলে বাদশা (৪৩) দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ইসমাইলের ছেলে ফরিদ (৩১), একই এলাকার নাসির এর ছেলে সাইফুল সাইফুল (১৯), ইসমাইল এর ছেলে মিজানুর রহমান (২৮), ফজলুর ছেলে লিটন (৩৩), রহিম এর সিরাজ(৩৮), সিরাজের ছেলে হাসান (১১), বড় মানিকা ইউনিয়নের বাটামার গ্রামের সাজুর ছেলে রুবেল (২৫), সফিকের ছেলে রাকিব (১৮), তহিদের ছেলে বাবুল (২৮), শুক্কর মাছির ছেলে নয়ন( ৩০), সফিউল্লাহর ছেলে সজিব (১২)।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস ও তার নেতৃত্বে মঙ্গলবার রাত এবং বুধবার সকালে মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করার অপরাধে তেতুলিয়া নদী থেকে ৩ জনকে আটক করা হয়। অন্যদিকে মেঘনা নদীতে একটি অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুবেল, রাকিব, বাবুল, নয়নকে ২ বছর করে ও ইউনুস, ফরিদ, সাইফুল, মিজানুর রহমান, লিটন, সিরাজকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন । অপরদিকে নোমান, হাসান, সজিবকে ৫ হাজার এবং বাদশাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/বিএএফ
