বরিশালের হিজলায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা দেরটার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, নিজের ঘরের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। গুরুতর আহতাবস্থায় স্বজনরা ইমনকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/বিএএফ
