গোপালগঞ্জের মুকসুদপুরে রাজিব মণ্ডল নিশি (২৫) নামের এসপি পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মুকসুদপুর থানার ভেতর থেকে তাকে আটক করা হয়।
রাজিব উপজেলা খালকুলা গ্রামের নিরান চন্দ্র মণ্ডলের ছেলে।
মুকসুদপুর কাশিয়ানী দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুহাঃ আবু সালেহ জানান, ‘বুধবার দুপুরে মুকসুদপুর থানায় এসে জানায় তার গ্রামের বাড়ি খালকুলায় চুরি হয়েছে। এ সময় এসপি পরিচয় দেয় রাজিব। রাজশাহীর সারদায় প্রশিক্ষণ সেন্টারে এসপির প্রশিক্ষণ নিয়ে এসপি পদে যোগদান করেছি বলে হুমকি ও ভয়ভীতি দেখালে আমার সন্দেহ হলে আমি তাকে আটক করি।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানায়, থানায় এসে এসপি পরিচয় দিলে তার আচরণে সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ
