রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ০৪:২৭
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সদরে বিহার পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কার গ্রুপের শান্ত চাকমা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টায় সন্ত্রাসীরা শান্ত চাকমাকে গুলি করে হত্যা করে। স্থানীয়রা মনে করছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিহার পাড়ায় শান্ত চাকমা বাড়ি থেকে বের হয়ে বাজারে আসার সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে শান্ত চাকমাকে গুরুতর আহত অবস্থায় নানিয়ারচর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতব্যরত ডাক্তার তাকে মৃত্য বলে ঘোষণা করে। 
 
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।
 
এই বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভপতি ত্রিদীব কান্তি দাশ জানান, পুরো বাজারের মধ্যে এই ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছি। সনাতন সম্প্রদায়ের একটি বৃহৎ উৎসবের আজ বুধবার অষ্টমীপূজা। এই ঘটনায় পূজার আনন্দও ম্লান হতে বসেছে। 
 
ইত্তেফাক/এমআই