আইডিইবি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধার অভিযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:১৩
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধার অভিযোগ উঠেছে।  
 
জানা যায়, আইডিইবি নির্বাচন সামনে রেখে ১১ অক্টোবর ২০১৯-২০২১ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বুধবার মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত ছিল। এদিন বিকালে সভাপতি প্রার্থী বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আবদুর রব ভূঁইয়া, অপর সভাপতি প্রার্থী ফজলুল হক মল্লিকসহ ১০-১২ জন মনোনয়নপত্র জমা দিতে যান আইডিইবিতে। সেখানে গেটে তাদের বাধা দেওয়া হয়। 
 
অপর প্রার্থী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের মহাসচিব কাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কথা থাকলেও  সন্ধ্যা ৭টায় তা বন্ধ করে দেওয়া হয়।
 
এ ব্যাপারে রমনা থানার একজন ডিউটি অফিসার জানান, আইডিইবিতে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সমস্যা হচ্ছে শুনে সেখানে একটি পুলিশের একটি দল পাঠানো হয়েছে। 
 
এ বিষয়ে জানতে নির্বাচন কমিশনার সৈয়দ মুরাদ রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 
 
ইত্তেফাক/জেডএইচ