ফরিদপুরের ভাঙ্গায় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসদরের ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক এরাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আফছানা কাওছার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াহিদুজ্জামান, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতব্বর, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভূঁইয়া, চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াস খালাশী প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
