দৌলতপুরে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:০৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। 
 
থানা পুলিশ ও স্কুল ছাত্রীর পরিবার জানায়, বুধবার বিকাল ৪টার দিকে ফিলিপনগর হাইস্কুল পাড়ার মৃত মছের সরদারের ছেলে আস্তুল সরদারের (৫৫) স্ত্রীর নিকট একই এলাকার এক প্রথম শ্রেণির ছাত্রী (৬) প্রাইভেট পড়তো। বুধবার বিকাল ৪টার দিকে ঐ ছাত্রী আস্তুল সরদারের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় আস্তুল সরদারের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে আস্তুল ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং আস্তুলকে ধরে পুলিশে সোপর্দ করে।
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু