নাগরপুরে একজনের মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:৪৮
টাংগাইলের নাগরপুরে দুর্গাপূজায় মহা অষ্টমীর রাতে সুদেব ঘোষ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার সিংজোড়া ঘোষপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
 
নিহত সুদেব ঘোষ উপজেলার সিংজোড়া গ্রামের স্বর্গীয় সুধীর ঘোষের ছেলে।
 
সুদেব ঘোষের ভাতিজা কার্তিক ঘোষ জানান, সিংজোড়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির অষ্টমী পূজা উপলক্ষে আরতির আয়োজন করা হয়। এ সময় সুদেব ঘোষ আরতি দিতে গেলে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/বিএএফ