সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন জামায়াত কর্মী ও তিন মাদক ব্যবসায়ী রয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, ‘অভিযানকালে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ ৪টি মামলা দায়ের করা হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
