মেলান্দহে প্রতিবন্ধী বালিকা ধর্ষণের শিকার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২১:৪৪
জামালপুরের মেলান্দহে ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী বালিকা ধর্ষণ ঘটনায় মামলা দায়ের হয়েছে। জানা গেছে ১৭ অক্টোবর দুপুরে ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাহা আলীর প্রতিবন্ধী মেয়েকে কুদরতুল্লাহর ছেলে মফিজ উদ্দিন (৪৫) রাস্তা থেকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। মুহূর্তেই খবরটি জানাজানি হয়। পরদিন ১৮ অক্টোবর ধর্ষিতার পিতা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।
 
ডিউটি অফিসার মর্জিনা আক্তার জানান, ধর্ষিতাকে মেডিকেলের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
 
ইত্তেফাক/নূহু